পবিত্র কুরআন কী

0

 বিসমিল্লাহির রাহমানির রাহিম।



بسم اللہ الرحمن الرحیم۔

১। মহাবিশ্বের প্রতিপালকের নাযিলকৃত বাণী:

وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ . نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ . عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنذِرِينَ . بِلِسَانٍ عَرَبِيٍّ مُّبِينٍ

বাংলা অনুবাদ:"এবং নিশ্চয় এটি (কুরআন) সৃষ্টিকুলের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ। এটিকে নিয়ে অবতরণ করেছেন বিশ্বস্ত রূহ (জিবরাঈল আ.)। আপনার হৃদয়ে, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন, পরিষ্কার আরবি ভাষায়।" (সূরা আশ-শু'আরা: ১৯২-১৯৫)

২। হিদায়াত ও রহমত:

هَٰذَا بَيَانٌ لِّلنَّاسِ وَهُدًّى وَمَوْعِظَةٌ لِّلْمُتَّقِينَ

বাংলা অনুবাদ:"এটি মানুষের জন্য একটি সুস্পষ্ট বর্ণনা, হিদায়াত এবং মুত্তাকীদের জন্য উপদেশ।" (সূরা আলে ইমরান: ১৩৮)

পবিত্র কুরআন কেন নাযিল হয়েছে?

১। মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনয়নের জন্য:

الَر كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَىٰ صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ

বাংলা অনুবাদ:"আলিফ-লাম-রা। এটি একটি কিতাব যা আমরা আপনার প্রতি নাযিল করেছি, যাতে আপনি মানুষকে তাদের রবের নির্দেশে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারেন—পরাক্রমশালী, প্রশংসিত (আল্লাহর) পথে।" (সূরা ইবরাহীম: ১)

২। বিচার ও ন্যায় প্রতিষ্ঠার জন্য:

إِنَّا أَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا أَرَاكَ اللَّهُ

বাংলা অনুবাদ:"নিশ্চয় আমরা আপনার প্রতি সত্য সহকারে কিতাব নাযিল করেছি, যাতে আপনি মানুষের মধ্যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার দ্বারা বিচার মীমাংসা করেন।" (সূরা আন-নিসা: ১০৫)

বরকতময় হাদিসসমূহ:

১।কুরআন মজীদের ফযীলত:

হযরত উসমান ইবনে আফফান (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: "তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যে কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়।" (সহীহ বুখারি)

২। কুরআনের দিকে প্রত্যাবর্তনের তাগিদ:

হযরত উমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন: "নিশ্চয়ই আল্লাহ এই কিতাব (কুরআন) দ্বারা বহু লোককে সম্মানিত করবেন এবং এর দ্বারাই বহু লোককে হেয় করবেন।" (সহীহ মুসলিম)

৩। কুরআনের সাথে সম্পর্ক:

হযরত আবু উমামা আল-বাহিলী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি: "তোমরা কুরআন তিলাওয়াত করো। কেননা, কুরআন কিয়ামতের দিন এর তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে আসবে।" (সহীহ মুসলিম)

আল্লাহ তায়ালা আমাদের সকলে কুরআন মজীদ বুঝে তা অনুধাবন করতে, এর উপর 'আমল করতে এবং এর প্রচার-প্রসারে মাধ্যম হওয়ার তাওফীক দান করুন। আমীন।

Post a Comment

0Comments
Post a Comment (0)
banner